মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরায় সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা। শুক্রবার উত্তরার রাজলক্ষ্মী এলাকায় অবস্থিত ভুতের আড্ডা রেস্টুরেন্ট-এ আয়োজিত এই সভায় দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সিনিয়র সাংবাদিকবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় উত্তরা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সকল সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত সদস্যদের মধ্যে মতবিনিময়, সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা এমন আয়োজনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন এবং উত্তরা প্রেসক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন।
উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ভুতের আড্ডা রেস্টুরেন্টে অনুষ্ঠিত উত্তরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সিনিয়র সাংবাদিকবৃন্দ ও সদস্যরা।