
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে ‘মতবিনিময় সভা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সারে ১১ টায় জেলা জামায়াত অফিস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের বিভাগীয় সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সভাপতিত্ব করেন জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন।
সভায় বক্তারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, মিডিয়ায় দাওয়াতি কার্যক্রম জোরদার করা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কার্যকর যোগাযোগ কৌশল নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জনশক্তিদের সত্যনিষ্ঠ তথ্য প্রচার, দায়িত্বশীল ভূমিকা পালন এবং অপপ্রচারের জবাব যুক্তি ও তথ্যভিত্তিকভাবে দেওয়ার আহ্বান জানান।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রচার বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।