বিগত ৩ মাসের বকেয়া বেতন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে ইউনিক ডিজাইনার্স এন্ড ওয়াশিং ডাইং লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান অনশন কর্মসূচি পালন করছেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন অনেক শ্রমিক। ঈদকে সামনে রেখে সন্তানদের মুখে হাসি ফোটানো ও পরিবারের প্রয়োজন মেটানো এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, বারবার কর্তৃপক্ষের কাছে বেতন ও বোনাস পরিশোধের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে তারা ফ্যাক্টরির অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন, ঈদ বোনাস প্রদান এবং ভবিষ্যতে সময়মতো বেতন পরিশোধের স্থায়ী সমাধান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা জানানো হবে। শ্রমিকরা জানিয়েছেন