মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাথে এমডির মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিপোর্টার: সোহাগ জোয়ারদার
রাজধানীতে গত ১৪ মে ২০২৬ তারিখে তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ মহোদয়ের সঙ্গে তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন-এর ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি কমিটির সকল সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আন্তরিক অভিনন্দন জানান।
মতবিনিময় সভায় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তিতাস গ্যাসের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরাও প্রতিষ্ঠানটির উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।