মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার শাহাবুদ্দিন সিনিয়র কামিল মাদ্রাসা মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মনোয়ার হোসেন পলাশ এবং সম্পাদক পদে মোঃ আব্দুল আলীম নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে কে এম জামাল হায়দার, কোষাধ্যক্ষ পদে মোঃ ইলিয়াস হোসেন এবং সদস্য পদে ফাজানা শারমিন ও মামুন খান নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালানা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোঃ মঈনুল হাসান, জেলা সমবায় পরিদর্শক মোঃ আফজাল হোসেন ও জেলা সমবায় প্রোগ্রাম অফিসার মহিউদ্দিন।
ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়। এতে ইউনিয়নের সদস্যরা অংশ নেয় ।
নবনির্বাচিত সভাপতি মনোয়ার হোসেন পলাশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠনের উন্নয়ন ও সদস্যদের স্বার্থরক্ষায় সবাইকে নিয়ে কাজ করবেন বলে জানান। সম্পাদক মোঃ আব্দুল আলীম জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে জানান।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের কল্যাণমূলক ও আর্থিক সহায়তা কার্যক্রম আরও বেগবান হবে বলে জানান।