1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন, সম্পাদক রবিন।

এ বি এম মামুন
  • Update Time : Wednesday, April 29, 2026,
  • 76 Time View

শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি ও চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচনী ফলাফল শেষে তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।এছাড়াও নির্বাচনে বাকি ১৯ টি পদের মধ্যে সহ-সভাপতি দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট, সহ-সভাপতি দৈনিক মানবজমিনের খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টিভির এসএম শাকিল, সহ সাধারণ সম্পাদক বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজ কল্যাণ সম্পাদক ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন, ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন ও সদস্য পদে দ্যা ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার ও গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার বলেন, দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচিত সকল সদস্যকে নিয়ে একটি আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব হিসেবে গড়ে তুলবো।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ