1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মোঃ সাদেকুল ইসলাম।
  • Update Time : Monday, May 11, 2026,
  • 62 Time View

গাজীপুর সদর মাড়িওয়ালীস্থ কার্যালয়ে দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট শেষে নির্বাচনের ফলাফল, আবারও সভাপতি পদে
নির্বাচিত হয়েছেন, মুক্তার জনাব মোঃ মজিবুর রহমান,সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, দলিল লেখক নেতা জনাব মোঃ মেহেদী মোশাররফ হোসেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম রাত ৮টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় সভাপতি পদে নির্বাচিত হন, সাবেক সভাপতি,জনাব মোঃ মজিবুর রহমান, নবনির্বাচিত, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী মোশাররফ হোসেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সকল দলিল লেখক ও ভেন্ডার ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ ও কল্যাণমূলক কাজ করাই আমার মূল লক্ষ্য। সাব-রেজিস্ট্রার অফিসে সেবার মান বাড়াতে আমরা সকলে মিলে কাজ করব।
তিনি আরও বলেন, দলিল লেখকদের জন্য একটি স্থায়ী বিশ্রামাগার, ডিজিটাল প্রশিক্ষণের ব্যবস্থা ও কল্যাণ তহবিল গঠনে অগ্রাধিকার দেব।
শপথ ও পরবর্তী কর্মসূচি
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৫ মে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর সাব-রেজিস্ট্রার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দলিল লেখকদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হবে।
উপস্থিতি ভোট গ্রহণ কালে গাজীপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি, সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মোট ১৮৭ জন ভোটারের মধ্যে ১৭৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়,নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সাধারণ দলিল লেখকরা। নবনির্বাচিত সকলেই সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির সকল সদস্য ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।পরে যার যার পছন্দের প্রার্থীকে নিয়ে আনন্দ মিছিল বের করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ