
নরসিংদীর মনোহরদীতে সাংবাদিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনের মনোহরদী উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদল।
দীর্ঘদিন ধরে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেনল তিনি। তার এ অর্জনে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তার দক্ষতা ও নেতৃত্বেজ মনোহরদী প্রেসক্লাব আরও গতিশীল ও ঐক্যবদ্ধ হবে। পাশাপাশি এলাকার উন্নয়ন, সম্ভাবনা ও জনসাধারণের সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তাজুল ইসলাম বাদলের নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইতি মধ্যে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সর্ব মহলে প্রশংসিত