মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহেশখালী উপজেলার সকল ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর মহেশখালী প্রতিনিধি ও দৈনিক আমাদের মহেশখালী-এর সম্পাদক আবদুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। এই মহান উৎসব আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ঈদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
আবদুর রহমান বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সুখে-দুঃখে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যাক, এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে ঐক্য, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে মহেশখালী উপজেলার সকল ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি আবারও মহেশখালী উপজেলার সকল ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলমানদের উদ্দেশ্যে বলেন, “পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটান।