মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সিনিয়র সাংবাদিক রবিউল আলম রাজুর সাংবাদিকতার ক্ষুরধার লিখুনিতে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ উচ্ছসিত
প্রাণের বাংলাদেশ ডেস্ক :
একজন রবিউল আলম রাজু একাধারে সাংবাদিক একজন আদর্শ পিতা আদর্শ স্বামী এবং সকলের সাথে মিশে গিয়ে তিনি যেন মাটি ও মানুষের সাংবাদিক নেতা হিসেবে সকলের কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে সততার সাথে এক যুগের বেশি সাংবাদিকতা হলো সত্যকে ধারণ করে মিথ্যার বিরুদ্ধে লড়াই, যা বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা এবং জনস্বার্থ রক্ষায় অবিচল থেকে দায়িত্বশীল চর্চাকে নিশ্চিত করেছে । জনাব রবিউল আলম রাজু বলেন প্রকৃত সাংবাদিকতা এটি কেবল একটি পেশা নয়, বরং সময়ের সাথে নৈতিকতা বজায় রেখে তথ্য যাচাই ও গণমানুষের অধিকার আদায়ে সাহস ও ত্যাগের এক অনন্য উদাহরণ ।
সাংবাদিকতার কার্যক্রমে তার পথ চলা এবং বন্ধুত্ব ও বিশ্বাসের জায়গাটিতে তিনি সব সময় অগ্রণী। তার সাংবাদিকতা যাত্রার মূল বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো:
সত্য ও বস্তুনিষ্ঠতা: তথ্যের নির্ভুলতা এবং পক্ষপাতহীন প্রতিবেদন তৈরি করা, যা জনমানুষের অধিকারের পক্ষে থাকে ।
নীতিশাস্ত্র ও নৈতিকতা- লোভ বা চাপের মুখেও পেশাগত নৈতিকতা এবং সততা বজায় রাখা ।
সাহসী চর্চা: মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সত্য উদঘাটনে সাহসিকতার পরিচয় দেওয়া ।
প্রযুক্তির সাথে অভিযোজন: প্রিন্ট থেকে ডিজিটাল সাংবাদিকতার যুগেও নৈতিকতা ধরে রেখে দ্রুততম সময়ে সঠিক তথ্য যাচাই করা ।
এক যুগের বেশি সৎ সাংবাদিকতা মানেই হলো দেশ ও জাতির স্বপক্ষে অবস্থান নিয়ে গণমানুষের আস্থার জায়গা তৈরি করা । তিনি ইতিমধ্যে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারই ভূষিত হয়েছেন। তিনি দৈনিক আমার প্রাণে বাংলাদেশ পত্রিকার প্রকাশক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের বিশ্বস্ত বন্ধু, এবং সময় সময় সম্পাদকের অপারগতা কিংবা অসুস্থতার সময় তিনি প্রাণের বাংলাদেশের দায়িত্ব নিয়ে পত্রিকা এডিটিং থেকে শুরু করে পত্রিকা প্রকাশিত করে দেশের সকল প্রান্তে পৌঁছে দেওয়ার এক দুর্বার দায়িত্ব পালন করেন। মহান রাব্বুল আলামিনের কাছে তার উত্তরোত্তর সমৃদ্ধি সু সুস্বাস্থ্য এবং জীবনের অন্তিম সময় পর্যন্ত সাংবাদিকতার এই মহান পেশায় থেকে তিনি যেন দেশ জনগণ ও মজলুম মানুষের পাশে থেকে প্রকৃত সংবাদ তুলে ধরে দেশ ও জাতিকে রক্ষা করতে পারে এটাই তার ব্রত।