1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

কাপাসিয়ায় নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবীর সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল

গোলাম সারোয়ার :
  • Update Time : Friday, February 27, 2026,
  • 74 Time View

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবীর সাথে কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকরা কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতির ব্যাপারে বিশদ আলোচনা এবং পরামর্শ উপস্থাপন করেন। এছাড়া সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে যথাযথ কার্যকর ভূমিকা রাখার জন্য উপস্থিত সবাই দাবী জানান।
নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে দল মতের উর্ধ্বে উঠে সত্য, ন্যায় ও নির্ভিক থেকে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কাপাসিয়ার উন্নয়নে যে কোনো পরামর্শমূলক সহযোগিতা কামনা করেন। পেশার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে পেশাদারিত্ব বজায় রাখার উদাত্ত আহ্বান জানান এবং সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আ. কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, গোলাম সারোয়ার, কান্ট্রি এডিটর দৈনিক দেশবাংলা, সম্পাদক দৈনিক বাংলা প্রতিদিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নূরুল আমিন সিকদার, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ, সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন আহমেদ জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, মোঃ আবু সাঈদ, তপন বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আকরাম হোসেন রিপন, , মোঃ এখলাস উদ্দিন, মোঃ মঞ্জুরুল হক, শরিফ সিকদার, সাইদুল ইসলাম রনি, এস এম মাসুদ, এম. আসাদুল্লাহ মাসুম, শাপলা টিভির সম্পাদক মোঃ হাবিবুর রহমান, গাজী মঞ্জুরুল হক, মোজাম্মেল হক, আকরাম হোসেন হিরন, উত্তম কুমার দাস, সাইফুল ইসলাম নান্না, সারফুদ্দিন সবুজ, তাওহীদ হোসেন মিন্টু প্রমূখ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ