মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন
বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)কে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অভিনন্দন ও শুভেচছা জানানো হয়।
মঙ্গলবার ২৪/২/২০২৬ ইং সন্ধ্যা ৭ টার সময় খুশালপুরস্থ উনার নিজ বাসভবনে, বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্টাতা সভাপতি মোঃ আব্দুস সালাম নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতির চর্চা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে দেশ ও জনগণে সম্মিলিতভাবে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম মুকুল, সহ সভাপতি আব্দুল হামিদ,সহ সভাপতি ফজলু মিয়া,যুগ্ম সাধারণ, সাংগঠনিক সম্পাদক নাজিম মিয়া ,দপ্তর সম্পাদক মালিক মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক রাজন মিয়া, সদস্য আব্দুল রউফ,সদস্য সৈয়দ শিহাব উদ্দিন, সদস্য রাফি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন প্রমুখ।
শুভেচ্ছা ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে মুজিবুর রহমান চৌধুরী বলেন, তিনি শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করবেন।জনরায়ের মাধ্যমে আমাকে যে ভালবাসা দেখিয়েছেন কমলগঞ্জ -শ্রীমঙ্গলের মানুষ, আমি তা কখনো ভুলতে পারবো না।
তিনি আরো বলেন, আমি কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসায় থাকতে চাই। এই এলাকার সাধারণ মানুষের ভালোবাসার কাছে আমি ঋণী। সেই ঋণ শোধ করতে হলে নিরলসভাবে আমাকে কাজ করতে হবে।