মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সম্পাদক নাসিমা আক্তার শিমু
আব্দুল্লাহ আল মামুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদের শপথ গ্রহণ শেষ হয়েছে। এ শপথের মধ্য দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি.এন.পি. ) এ নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করেছে। তবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর এবার আলোচনার কেন্দ্রে এখন সংসদের সংরক্ষিত নারী আসন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট ঈদুল ফিতরের আগেই অর্থাৎ রোজার মধ্যেই করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। শিগগিরই সংরক্ষিত নির্বাচনের তফসিল দেওয়া হতে পারে। ৫০ টি সংরক্ষিত নারী আসনে বি.এন.পি. জোটের ভাগে ৩৭ টি আসন পড়তে পারে। এসব আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেত্রীরা। বি.এন.পি’র ত্যাগী ও অভিজ্ঞদের মধ্যে এগিয়ে রয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ – সভাপতি নাজমুন নাহার বেবী, সাবেক এম.পি. শাম্মি আকতার, নিলুফার চৌধুরী মনি, আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, হেলেন জেরিন, নিপুন রায়, মুনিরা আক্তার রিক্তা।
এছাড়া কন্ঠ শিল্পী বেবী নাজনীন, কনক চাঁপা, ও রিজিয়া পারভীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সম্পাদক নাসিমা আক্তার শিমু, তানজিন চৌধুরী লিলি, মমতাজ হোসেন লিপির নামও আলোচনায় রয়েছে।