1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

নীলফামারীতে ৪৩৩৫ টি জামে মসজিদে একই পদ্ধতিতে তারাবীহ,

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি,
  • Update Time : Thursday, February 19, 2026,
  • 62 Time View

পবিত্র মাহে রমজানে নীলফামারী জেলার সকল জামে মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবীহ নামায আদায়ের জন্য নির্দেশনা জারি করা হয়েছে। জেলার মোট ৪ হাজার ৩৩৫টি জামে মসজিদে অভিন্ন নিয়মে তারাবীহ নামাযে পবিত্র কুরআন তেলওয়াত সম্পন্ন করা হবে।

নির্দেশনা অনুযায়ী, রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে মোট ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে প্রতিদিন এক পারা করে পবিত্র কুরআন তেলওয়াত করা হবে। এর ফলে ২৭ রমজানের পবিত্র লাইলাতুল কদরের রাতে খতমে কুরআন সম্পন্ন হবে।

সূত্র জানায়, এ নিয়ম বাস্তবায়নের মাধ্যমে জেলার সকল মসজিদে তারাবীহ নামাযে কুরআন তেলওয়াতের ধারাবাহিকতা বজায় থাকবে এবং মুসল্লিদের জন্য সৃষ্টি হবে একটি সমন্বিত ধর্মীয় পরিবেশ।

ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৪ হাজার ৩৩৫টি জামে মসজিদের মধ্যে— নীলফামারী সদরে ৯৬৫টি,ডিমলা উপজেলায় ৭০৬টি,ডোমার উপজেলায় ৬১৯টি,জলঢাকা উপজেলায় ৮৪৪টি,সৈয়দপুর উপজেলায় ৫০৭টি এবং কিশোরগঞ্জ উপজেলায় ৬৯৪টি জামে মসজিদ রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, জেলার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবীহ নামাযে কুরআন তেলওয়াত করা হলে মুসল্লিদের জন্য তা সহজ ও সুসংগত হবে। এতে কোনো মুসল্লি কুরআন তেলওয়াত শুনতে বঞ্চিত হবেন না।

তিনি আরও বলেন, অনেক সময় মুসল্লিরা কর্মসূত্রে বা ভ্রমণের কারণে নির্দিষ্ট কোনো মসজিদে তারাবীহ আদায় করতে পারেন না। কিন্তু জেলার যেখানেই থাকুন না কেন, একই সূরা ও পারা তেলওয়াত হওয়ায় তারাবীহ নামাযে কুরআন তেলওয়াতের ধারাবাহিকতা বজায় থাকবে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা ও মুসল্লিদের সুবিধার কথা বিবেচনা করে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আলেম সমাজ ও সাধারণ মুসল্লিরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ