মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই গৌরবোজ্জ্বল বিজয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজরাবাড়ী পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের বাসভবনে গিয়ে তাকে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, হাজরাবাড়ী পৌর শ্রমিক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মমিনুর ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেন, “এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়। মোস্তাফিজুর রহমান বাবুলের হাত ধরে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় উন্নয়নের নতুন ধারা সূচিত হবে বলে আমরা বিশ্বাস করি। হাজরাবাড়ী পৌর শ্রমিক দল সবসময় তার পাশে থেকে রাজপথের আন্দোলনে ও এলাকার উন্নয়নে কাজ করে যাবে।”
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২ লাখের বেশি ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন মোস্তাফিজুর রহমান বাবুল। তার এই বিজয়ে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।