মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ময়নসিংহে বিএনপির হেভিওয়েট নেতার পরাজয়ের কারণ কি?

উসমান ফারুক-স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে বিএনপির ‘হেভিওয়েট’ প্রার্থী দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ তিনটি আসনে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থীরা। আটটি আসনে জয়ী হলেও কেন তিনটিতে বিএনপির প্রার্থীরা পরাজিত হলেন, সেই হিসাব কষছেন নেতারা। ‘বিদ্রোহী’ প্রার্থী থাকা ও ২০২৪ সালের ৫ আগস্ট–পরবর্তী সময়ে নেতা-কর্মীদের প্রভাব বিস্তারের কারণে ভোটে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন দলটির নেতারা।
ময়মনসিংহ-১, ২ ও ৬ আসনে পরাজিত হয়েছেন ধানের শীষের প্রার্থীরা। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান ওমর, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ ও ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামীর কামরুল হাসান বিজয়ী হয়েছেন।
ময়মনসিংহ-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলীয় প্রার্থী ছিলেন। মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল। প্রার্থী হওয়ার পর দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। প্রকাশিত ফলাফলে ১ লাখ ৭ হাজার ২৪১ ভোট পেয়ে বিজয়ী হন সালমান ওমর। ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ পেয়েছেন ১ লাখ ৭৩৬ ভোট।
স্থানীয় লোকজন বলছেন, গত ১৬ জানুয়ারি ধোবাউড়া উপজেলার এরশাদ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী সালমান ওমরের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, বিএনপির দলীয় প্রার্থীর কিছুসংখ্যক কর্মীর বিরুদ্ধে নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার কথা মানুষে মুখে মুখে ছড়িয়ে পড়ায় ধানের শীষের বিজয়ে বাধা হয়ে দাঁড়ায়। ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী আফজাল এইচ খান এমপি হওয়ার পর এ আসনে বিএনপি থেকে আরও কেউ এমপি হতে পারেননি।
পরাজয়ের কারণ জানতে গতকাল শুক্রবার দুপুরে সৈয়দ এমরান সালেহকে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে শনিবার দুপুরে হালুয়াঘাটে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে সৈয়দ এমরান সালেহ বলেন, ‘নির্বাচনে জনগণ ও ভোটারদের ব্যাপক সমর্থন থাকা সত্ত্বেও নির্বাচনের যে ফলাফল তাতে আমার প্রতীয়মান হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ফলাফলকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমি এই ফলাফলকে প্রত্যাখ্যান করছি।’
ময়মনসিংহ-২ বিএনপির প্রার্থী ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট। ১১-দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এখানে বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার স্বতন্ত্র প্রার্থী হয়ে ৪৮ হাজার ৮৭৪ ভোট পেয়েছেন। সারোয়ার ২০০১ সালে বিএনপির সংসদ সদস্য হলেও ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের সময় স্বতন্ত্র নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। বিএনপির সাবেক সংসদ সদস্যের প্রার্থী হওয়া ও ধানের শীষের প্রার্থীর কিছু কর্মীর নেতিবাচক প্রভাবে পরাজিত হতে হয়েছে বলে দাবি দলীয় নেতা-কর্মী ও স্থানীয়দের।
ময়মনসিংহ-৬ আসনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুল আলম সবচেয়ে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচজনের মধ্যে চতুর্থ হয়েছেন ধানের শীষের প্রার্থী। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৪৭৬ ভোট। এখানে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৯৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আখতার সুলতানা ৫২ হাজার ৬৬৯ ভোট পেয়েছেন। আখতার সুলতানার স্বামী এ আসনে একবার বিএনপি থেকে ও একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করা আখতার সুলতানা ধানের শীষের প্রার্থী মো. আখতারুল আলমের চাচি। চাচি প্রার্থী হওয়ায় ভরাডুবি হয় ভাতিজার।
পরাজয়ের কারণ জানতে ফোন করলে আখতারুল আলমকে প্রাণের বাংলাদেশ কে বলেন, ‘এ মুহূর্তে আমি কিছু বলতে চাইছি না। আপনারা খোঁজ নিয়ে দেখেন কী কারণে হয়েছে।’ তবে আজ দুপুরে স্থানীয় ফুলবাড়িয়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘আমরা শুরু থেকে প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি। নির্বাচনের দিন বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের প্রশাসন মারধর করেছে। প্রশাসন একটি বিশেষ দলকে বিজয়ী করতে কাজ করেছে।’ তিনি বলেন, ‘আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে শক্তিশালী করব এবং সামনের নির্বাচনে বিজয়ী হব।’
স্থানিয় নেতাদের বক্তব্য অনুযায়ী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ বলেন, দলের বিদ্রোহী প্রার্থী থাকায় ধানের শীষের প্রার্থীদের পরাজয়ের বড় কারণ। ময়মনসিংহ-১ আসনের বিদ্রোহী প্রার্থী আর্থিকসহ অনেকভাবে ভোটার ও আওয়ামী লীগের লোককে হাত করতে চেষ্টা করেছেন। এ ছাড়া আর কী কারণে হেভিওয়েট প্রার্থী সৈয়দ এমরান সালেহ পরাজিত হবেন বুঝতে পারছেন না। ভোট গণনার ক্ষেত্রেও কিছু সমস্যা ছিল বলে তিনি মনে করেন। তিনি বলেন, ময়মনসিংহ-২ আসনে বিএনপির সাবেক এমপির প্রার্থী হওয়াসহ কিছু সমস্যা ছিল। এ ছাড়া রিকশা প্রতীকের প্রার্থীর নিজের জনপ্রিয়তাও ছিল।
দক্ষিণ জেলা শাখার অধীন ময়মনসিংহ-৬ আসনে ধানের শীষের প্রার্থী পরাজিত হওয়ার বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার বলেন, ‘জনগণ যাকে মনে করেছে, তাকে ভোট দিয়েছে। কী কারণে আমাদের দলীয় প্রার্থী পরাজিত হয়েছে, কোথায় দুর্বলতাগুলো ছিল, আমরা তা তদন্ত করে দেখব
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *