1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

গাজীপুর-২আসনে এম মঞ্জুরুল করিম রনি নির্বাচিত হওয়ায় টঙ্গীতে মিলাদ ও দোয়া কামনা

রাকিবুল হায়দার (জিসান চৌধুরী)
  • Update Time : Sunday, February 15, 2026,
  • 70 Time View

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয় উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা সহ নব নির্বাচিত বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও নব নির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া কামনা করা হয়েছে।
শনিবার (১৪ই ফেব্রুয়ারী) রাত ৯ টার সময় দলীয় নির্দেশনা ও এম মঞ্জুরুল করিম রনির দিকনির্দেশনায় কোনরূপ বিজয় মিছিল বা আতশবাজির মাধ্যমে বিজয়ের আনন্দে আনন্দিত না হয়ে ভোটের পরে নিজ নিজ এলাকায় বিশেষ দোয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। তারই পরিপ্রেক্ষিতে গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর (শাহী মসজিদ রোড ) বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব গাজী সবিরুল এবং অনুষ্ঠান পরিচালনা করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত মিন্টু। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সানি, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াদুদুর রহমান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাজীবর রহমান, দুবাই শাখা শ্রমিক দলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকায় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তবারক বিতরনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ