1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

লালমাই দক্ষিন কাছাড় নূরে আল-মদিনা জামে মসজিদে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল

মোঃ আবদুল আউয়াল সরকার,
  • Update Time : Sunday, January 18, 2026,
  • 79 Time View

লালমাই দক্ষিন কাছাড় নূরে আল-মদিনা জামে মসজিদে
সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকাল ৩ ঘটিকা হইতে অর্ধ রাত পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার লালমাই দক্ষিন কাছাড়ে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজনে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন
দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা,ডেমরা,ঢাকার মুহাদ্দিস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান ছালেহী।

স্থানীয় সমাজ সেবক ও অত্র জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন, ধনুয়াখলা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মোশারফ হোসেন মামুন,কোটবাড়ি দারুস সুন্নাত মোহেব্বিয়া দ্বীনিয়া মাদরাসার মুদীর হযরত মাওলানা মোঃ মুর্শিদুল ইসলাম, লালমাই দক্ষিন কাছাড় নূরে আল-মদীনা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ আলাউদ্দিন মজুমদার, বাখরাবাদ নূরে আল মদীনা জামে মসজিদের ইমাম ও খতিব
মাওলানা শাহ মোহাম্মদ শোয়াইব উদ্দিন সালেহী, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাড়াইপুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ খলিলুর রহমান।

উক্ত মাহফিল পরিচালনা করেন লালমাই দক্ষিন কাছাড় নূরে আল মদীনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাহদী হাসান (জুলফিকার)।

মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল।

অতিথিরা বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। প্রত্যেকটি মুসলমানের উচিত ইসলামের আলোয় জীবনকে পরিচালিত করা,ইসলামের রক্ষক হিসেবে কাজ করা। একই সাথে সকল ধর্মের সাথে সম্প্রীতি বজায় রেখে দেশ ও জাতির জন্য কাজ করা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ