বাংলাদেশের সনাতন ধর্মলম্বীদের আরো একটি উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা,এই উপলক্ষে দিনরাত পরিশ্রম করছেন প্রতিমা শিল্পীরা তাদের নিপুন হাতের ছোঁয়ায় কাদামাটি,বাঁশ,খড়,সুতলি ও বিভিন্ন উপকরণ দিয়ে চলছে সরস্বতী প্রতিমা বানানোর কাজ।
বরিশালের বাকেরগঞ্জ কলসকাঠী ইউনিয়নের পাল বাড়ির রূপক পাল জানায়,সরস্বতী পূজার প্রতিমা তৈরির মূল কাজ ইতিমধ্যে প্রায় শেষ এখন কারিগরদের আত্মবিশ্বাস নির্দিষ্ট সময়ে আগেই তারা বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠান থেকে অর্ডার নেয়া প্রতিমা হস্তান্তর করতে পারবেন,তবে তাদের অভিযোগ এবার প্রতিমা তৈরীর বিভিন্ন
উপকরণের দাম বাড়লেও প্রতিমার দাম বাড়েনি , শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় তেমনটা লাভ হবে না,বংশের ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই কাজ করে যাচ্ছেন তারা,প্রতিমা তৈরীর কাজ শেষ এখন শুধু রয়েছে রং তুলির আঁচড় এরপর দৃষ্টিনন্দন রূপে সাজানো হবে সরস্বতীর প্রতিমা।
এবার জেলার বিভিন্ন মন্দির,স্কুল-কলেজ,ক্লাব গুলোতে বিদ্যার দেবী সরস্বতী পূজা,উদযাপন করা হবে।
প্রতিবছরের মত উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করা হবে এবারও একইভাবে
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) খন্দকার কেএম সোহেল রানা জানায়,সরস্বতী পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই প্রস্তুতি চলছে,মন্ডপ গুলোতে পুলিশ টহল টিম থাকবে এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে,কেউ নাশকতা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।