মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ধুমধামে পালিত।

মোঃ সোহেল রানা : / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বহুল প্রচলিত জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার বিকাল তিনটায় রাজধানীর কচিকাঁচা ভবনের মিলনায়তনে এই আনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, মানবাধিকারকর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার ১২ বছরের পথচলার সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে সংক্ষিপ্ত এক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে পত্রিকার অগ্রযাত্রা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের অবহেলিত মানুষের কথা তুলে ধরার যে ধারাবাহিক প্রচেষ্টা– সেই সবকিছুর জন্য পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেস ক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আওরঙ্গজেব কামাল। তিনি তাঁর বক্তব্যে বর্তমান সময়ে সাংবাদিকদের নানামুখী সংকট, পেশাগত অসুরক্ষা ও আইনি হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এ সময় সরকারের কাছে সাংবাদিক সমাজের পক্ষে সাত দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সাংবাদিকদের উপর মামলা-হামলা বন্ধে বিশেষ আইনগত সুরক্ষা প্রতিষ্ঠিত করতে হবে। সাংবাদিকদের সরকারের পক্ষ থেকে মাসিক ভাতা প্রদান করতে হবে। পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেপ্তার বা হয়রানি না করার নিশ্চয়তা প্রদান করতে হবে। প্রত্যেক সাংবাদিকের জন্য জীবন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য এককালীন পেনশনের ব্যবস্থা করা। গণমাধ্যমবান্ধব নীতি প্রণয়ন এবং বিদ্যমান কালাকানুন সংশোধন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রশাসনের সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি।আওরঙ্গজেব কামাল বলেন, “গণতন্ত্র রক্ষার প্রধান হাতিয়ার হলো স্বাধীন গণমাধ্যম। আর স্বাধীন গণমাধ্যমের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা। দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছে, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে—এ অবস্থা চলতে পারে না। আমরা প্রতিটি সাংবাদিক নির্যাতনের সুষ্ঠু বিচার চাই। তিনি এ সময় বলেন এশিয়ান টিভির সাংবাদিক শিহাব কে মিরপুর থানা পুলিশ অহেতুক আটক করে ছাত্রলীগের নেতা বানিয়ে কারাগারে প্রেরণ করেছে। আমি এ ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আরও বলেন, কোনো রাষ্ট্র উন্নত গণতন্ত্রের স্বপ্ন দেখতে পারে না যদি সেখানে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়। তাই দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশে সাংবাদিকদের মুক্ত চিন্তা, স্বাধীন মতপ্রকাশ ও কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে পাকিস্তান থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মির ইশতিয়াক আলী। তিনি তাঁর বক্তব্যে দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার ১২ বছরের সাফল্যময় পথচলার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মির ইশতিয়াক আলী বলেন,“মানবাধিকার ও সত্য সংবাদকে সামনে রেখে যে কোনও পত্রিকার যাত্রা শুরু করা অত্যন্ত সাহসী উদ্যোগ। মানবাধিকার প্রতিদিন নামের এই পত্রিকাটি শুধু বাংলাদেশের মানুষের অধিকারই নয়, বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।তিনি আরও জানান, বিশ্বব্যাপী সাংবাদিকদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড ও হয়রানির বিরুদ্ধে তারা আন্তর্জাতিক পরিসরে একযোগে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “আমরা সাংবাদিকদের কল্যাণে এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করছি। সকলের সহযোগিতা পেলে আমরা সাংবাদিকদের অধিকার রক্ষায় বিশ্ববাসীর কাছে এক নতুন মডেল উপস্থাপন করতে পারব। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। তিনি তাঁর বক্তব্যে বর্তমান সময়ে গণমাধ্যমের উপর নানা ধরনের চাপ ও অপপ্রচারের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “বর্তমানে দেশে ব্যাপক হারে সাংবাদিকদের নামে অহেতুক ও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই বাড়ি থেকে সাংবাদিকদের ধরে নিয়ে গিয়ে ছাত্র-জনতা কিংবা রাজনৈতিক মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। এটি সংবাদপত্রের স্বাধীনতার জন্য বড় হুমকি। খান সেলিম রহমান আরও বলেন, “আমরা ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সকল নির্যাতিত ও আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের উপস্থিতি ও বক্তব্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দৈনিক দুর্নীতি প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাইজুল ইসলাম তালুকদার হিরু,বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউসিং লিমিটেড–এর সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী, উক্ত প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী,সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম, ঢাকা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা হাজরাতুন্নেসা, মোঃ নজরুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ নাঈম,মোঃ রাসেল, মোঃ কুতুব উদ্দিন, মোঃ শিহাব উদ্দিন প্রমুখ। এছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় পাচ শতাধিক সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন অনুষ্ঠানস্থল পূর্ণ করে তোলেন। এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালা যুক্ত ছিলেন ভারত থেকে আন্তর্জাতিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সমরেশ রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা শম্পা দাস, সৌদি আরব থেকে আন্তর্জাতিক প্রেস ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব সোহাগ প্রমূখ।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সাহসী অনুসন্ধানী প্রতিবেদন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা ও দুর্নীতিবিরোধী অবস্থানের প্রশংসা করেন। তাঁরা বলেন, দেশের প্রান্তিক মানুষের দুর্দশা, বঞ্চিত মানুষের আর্তনাদ ও সমাজের অসঙ্গতি তুলে ধরতে এই ধরনের মানবাধিকারভিত্তিক পত্রিকার বড় প্রয়োজন রয়েছে।আলোচনা পর্ব শেষে পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহ এবং সাংবাদিক সমাজের সার্বিক মঙ্গল ও নিরাপত্তা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে পত্রিকার প্রকাশক-সম্পাদক, অতিথিবৃন্দ ও উপস্থিত সাংবাদিকদের নিয়ে কেক কাটা হয়।সমাপনী বক্তব্যে দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান প্রতিষ্ঠালগ্ন থেকে যারা এই পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন—সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
“মানবাধিকার, ন্যায়বিচার, সুশাসন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই যাত্রা। আগামী দিনগুলোতে আরও বেশি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে আমরা পাঠকদের আস্থা ধরে রাখতে চাই।শেষে তিনি পত্রিকার ১২তম বছরকে “দুর্নীতির বিরুদ্ধে কলম, মানবাধিকারের পক্ষে কণ্ঠ” এই প্রতিপাদ্য নিয়ে সামনে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পত্রিকার উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা রাখার জন্য শুভকামনা জানান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *