মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণ, পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও ত্রৈমাসিক সমন্বয় সভায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আর রানা প্রমূখ।
এ সময় প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের একাধিক সচিব মহোদয়।