মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও কার্যকরী পরিষদের কমিটি ১লা নভেম্বর শনিবার জেলা পরিষদ মিলনায়তনে বিশেষ সভায় ২ বচর মেয়াদি গঠিত হয়। কমিটির উপদেষ্টা পরিষদে যারা রয়েছেনঃ- গোলাম সারোয়ার ছানু (চ্যানেল আই), জাহাঙ্গীর আলম বিশ্বাস ( আরটিভি), আবুল কালাম আজাদ (এটিএন নিউজ),আহমেদ সাব্বির সোহেল (এনটিভি), গাজী ওয়াজেদ আলম লাবলু (মাছরাঙা টেলিভিশন), মনিরুল ইসলাম মিহির (একাত্তর টিভি), কাবুল উদ্দিন খান (নিউজ টোয়েন্টিফোর)।
কার্যকরী পরিষদে রয়েছেনঃ- সভাপতি- বি. এম খোরশেদ (যমুনা টেলিভেশন), সহসভাপতি মোহাম্মদ ইউসুফ আলী ( চ্যানেল২৪) ও রিপন আনসারী (গাজীটিভি), সাধারণ সম্পাদক-আশরাফুল ইসলাম লিটন (ডিবিসি), যুগ্ম সাধারণ সম্পাদক- আর. এস মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), সহসাধারণ সম্পাদক-মোঃ ইউসুফ আলী (সময় টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ আব্দুল আলীম (দেশ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী (এসএ টিভি), দফতর সম্পাদক আজিজুল হাকিম (মাইটিভি), প্রচার সম্পাদক-অহিদুর রহমান রানা (বাংলা টিভি), র্নিবাহী সদস্য- শহিদুল ইসলাম সুজন (এটিএন বাংলা), আকরাম হোসেন (বাংলা ভিশন), রাশেদুর রহমান চৌধুরী (এশিয়ান টিভি), আসাদ জামান (এখন টেলিভিশন) ও সুজন মোল্লা (গ্লোবাল টিভি)।
এর আগে টিআরইউ এর সভাপতি মনিরুল ইসলাম মিহিরের সবাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আহমেদ সাব্বির সোহেল ও কাবুল উদ্দিন খান।
বক্তারা বলেন,পেশাগত স্বার্থ রক্ষায় এই সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মানিকগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতেই টিআরইউ’র মূল লক্ষ্য। এই কমিটি গঠনের মধ্য দিয়ে মানিকগঞ্জের টেলিভিশন সাংবাদিক সমাজে এক নতুন উদ্দীপনা ও পেশাগত মানোন্নয়নে ভূমিকা রাখবে