মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

গাইবান্ধা সদর হাসপাতাল—যেখানে চিকিৎসা পাওয়ার আশায় প্রতিদিন ভিড় করেন শত শত মানুষ। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। অনিয়ম, ঘুষ, হয়রানি আর সিন্ডিকেটের দখলে জর্জরিত এই হাসপাতাল আজ সাধারণ মানুষের ভরসা হারাচ্ছে।
নতুন ভবন নির্মাণের পরও বিভিন্ন যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সামগ্রী নেই—যা অনিয়ম ও দুর্নীতির প্রকৃষ্ট উদাহরণ। ফলে গাইবান্ধা জেলার অসংখ্য মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের খাবারের মান নিয়ে অভিযোগ দীর্ঘদিনের, অথচ কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতির উন্নতি ঘটছে না।
চিকিৎসা সেবা থেকে শুরু করে ওষুধ সরবরাহ—সবখানেই চলছে প্রভাবশালী সিন্ডিকেটের দাপট। এর সাথে যুক্ত কিছু স্বার্থান্বেষী ব্যক্তিও।