মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান ২৩ অক্টোবর সকালে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার সরকারি দপ্তরের প্রধানগণের সাথে মতবিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার,প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ,কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা,মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস,প্রকৌশলী শোভন সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহান উদ্দিন,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ,সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ইউআরসি ইনসট্রাক্টর কাজী এহতেশামুল হক,সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা,
রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক শেখ, সহ-সভাপতি ফ.ম.আইয়ুব আলী, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউশা মোল্লা প্রমূখ। এরপর তিনি উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার”শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং এরপূর্বে তিনি রূপসা থানা পরিদর্শন করেন। দুপুরে ভূমি অফিস পরিদর্শন সহ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।