মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ঢাকা: সেপ্টেম্বর-২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন উত্তরা পশ্চিম থানার সুযোগ্য কর্মকর্তা জনাব আব্দুর রহিম মোল্লা। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছ থেকে তিনি এই সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।
উত্তরা বিভাগের অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, জনসেবামূলক কর্মকাণ্ড ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে “মাসসেরা অফিসার ইনচার্জ” নির্বাচিত করা হয়।
পুরস্কার গ্রহণের পর ওসি আব্দুর রহিম মোল্লা বলেন,
> “এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে জনগণের নিরাপত্তা ও সেবায় আন্তরিকভাবে কাজ করতে। পুলিশ জনগণের বন্ধু—এই বিশ্বাস বাস্তবায়নে আমি ও আমার সহকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ওসি আব্দুর রহিম মোল্লাকে অভিনন্দন জানিয়েছেন। তার নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়ে উঠেছে বলে তারা মন্তব্য করেছেন।
উল্লেখ্য, জনাব আব্দুর রহিম মোল্লা দায়িত্ব নেওয়ার পর থেকেই উত্তরা পশ্চিম থানায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে।