মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাবার্ষিকী ও একাদশ শ্রেণীর অনুমোদন উপলক্ষে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজের অসচ্ছল, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আব্দুল মুমিন এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য এই প্রতিষ্ঠানের সহায়তায় সম্পূর্ণ ফ্রি একটি মক্তব পরিচালিত হচ্ছে এবং আগামী শিক্ষাবর্ষে পথ শিশুদের জন্য একটি ফ্রি সন্ধ্যা কালীন স্কুলিং চালু করার প্রতিশ্রুতি নিয়ে এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপপ্রধান জাতীয় কমিশনার ,বাংলাদেশ স্কাউটসৃ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসিফুর রহমান নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়, অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকা তনিমামিস এর সঞ্চালনায় ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান সৈয়দ শাফিন মিয়ার সভাপতিত্বে উৎসবমুখর পরিবেশে কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয় , অনুষ্ঠানের বক্তারা বলেন উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ দেশের উন্নত শিক্ষা প্রদান প্রতিষ্ঠানগুলোর মধ্য এটি অন্যতম, শিক্ষার আধুনিক মান শিক্ষার্থীদের আদর্শ ও নেয় নীতি শিক্ষা সহ বিভিন্ন ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ সহকারে প্রদান করে থাকেন প্রতিষ্ঠানটির সকল শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী, এছাড়াও এই প্রতিষ্ঠানটি যিনি প্রতিষ্ঠা করেছেন তার লক্ষ অসহায় দারিদ্র শিক্ষার্থীদের পাশে থাকা বিনামূল্যে পাঠ্য বই খাতা সহ সুবিধা দেয়া, এমন উদারতা মানুষকে উত্তরা বাসীদের মাঝে পেয়ে উত্তরাবাসি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এই মানুষটি সুস্থ বেঁচে থাকার জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে দুই হাত তুলে দোয়া করেছেন শত শত শিক্ষার্থী অভিভাবক সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষ। এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাক্ষ আশরাফুল হক,উত্তরা হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ বখতিয়ার কুতুবী সহ আরো অনেকেই