শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

মধ্যনগরে ভেঙেছে বাঁধ, ডুবছে ইকড়াছই হাওরের পাকা ধান

রফিকুল ইসলাম ওয়াসিম / ৫৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

(বৃষ্টি ও বজ্রপাত আতঙ্কে কৃষক-শ্রমিকরা হাওরে নামছেন না। অন্যদিকে হাওর জলাবদ্ধ হওয়ায় কম্বাইন হারভেস্টার দিয়েও ধান কাটা যাচ্ছে না।)

টানা বর্ষণে সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছে। এতে প্রায় ৬৪ হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।মঙ্গলবার ভোরে উপজেলার উপজেলার বংশিকুণ্ডা ইউনিয়নের হামিদপুর জামের খাল এলাকার এরনবিল ইকরাছই হাওরের স্থানীয় বাঁধটি ভেঙে যায়।

তবে বাঁধটি পানি উন্নয়ন বোর্ড নির্মিত কোনও বাঁধ নয় বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

ওই হাওরে এবার ১১৪ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছিল। এখনো ৬৪ হেক্টর জমির ধান কাটা বাকি রয়ে গেছে।

নির্বাহী প্রকৌশলী মামুন বলেন, গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ হয়েছে। এতে হাওরের ১১০টি ক্লোজার ঝুঁকিতে আছে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা বহাল রয়েছে তাড়াতাড়ি ধান কাটা না গেলে হাওরের ফসল বন্যার ঝুঁকির মুখে পড়বে। তাই ভারী বর্ষণের আশঙ্কায় উজান ও ভাটিতে দ্রুত পাকা ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবারের মধ্যে পাউবো হাওরের ৮০ ভাগ পাকা ধান কেটে ফেলার নির্দেশনা দিলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত তিন দিন ধরে হাওরে ধান কাটা থমকে আছে।

বৃষ্টি ও বজ্রপাত আতঙ্কে ভয়ে কৃষক-শ্রমিকরা হাওরে নামছেন না। অন্যদিকে হাওর জলাবদ্ধ হওয়ায় কম্বাইন হারেভেস্টার দিয়েও ধান কাটা যাচ্ছে না।

আবার অনেক কৃষক ধান কাটলেও হাওরের ধান পরিবহনের কাঁচা রাস্তা তলিয়ে যাওয়ায় এবং কাদা সৃষ্টি হওয়ায় কাটা ধানও নিয়ে আসতেন পারছেন না তারা। এতে বিরাট ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

কৃষি বিভাগ জানায়, চলতি বছর জেলায় ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। মঙ্গলবার সকাল পর্যন্ত হাওরে (হাওর-নন হাওর মিলিয়ে) ৯৯ হাজার ৪৮৩ হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে। কাটার গড় হার ৪৪ দশমিক ৫০৯ ভাগ।

বেসরকারি হিসেবে জলাবদ্ধতায় অন্তত ৩০ হাজার হেক্টর জমির ধান নষ্ট হওয়ার পথে। তবে কৃষি বিভাগের মতে মাত্র প্রায় ৪ হাজার ৫৫৯ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে টানা বর্ষণের কারণে প্রতিটি হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তাছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কৃষকরা ধান কাটানোর জন্য শ্রমিক পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে জলাবদ্ধ হাওরের ধান ‘নয়নভাগায়’ কাটছেন হাওরের বিভিন্ন এলাকার কৃষকরা।

‘নয়নভাগা’ হলো অর্ধেক ফসল ক্ষেতের মালিকের এবং অর্ধেক শ্রমিকের। এর ফলে কিছু ধান পেলেও কৃষকরা বিরাট ক্ষতির মুখে পড়েছেন।শাল্লা উপজেলার ছায়ার হাওরের কৃষক ও উপজেলা কৃষকদলের সিনিয়র আহ্বায়ক আকরামুল হোসেন বলেন, “আমরা এখন নয়নভাগায় ধান কাটাচ্ছি। বিকল্প উপায় নাই। শ্রমিক পাওয়া যাচ্ছে না। অনেক এলাকায় ১২০০ টাকা মজুরিতে শ্রমিকদের দিয়ে ধান কাটানো হচ্ছে।

“এতে শ্রমিকরা লাভবান হলেও কৃষক বিরাট ক্ষতির মুখে পড়ছেন। কৃষকের জমির খরচই ওঠছে না। তারপরও কৃষকের জমি পানিতে নষ্ট হয়ে গেছে।”শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, “আমাদের সদর ইউনিয়নের ছোট হাওরগুলি জলাবদ্ধতায় আক্রান্ত। নষ্ট হয়ে যাচ্ছে ধান। হাওরের কৃষকরা এবার ফসল তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাই কৃষকরা নয়নভাগায় বাধ্য হয়ে ধান কাটাচ্ছেন। ”

হাওর ও নদীরক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক বলেন, “এখনো ৩০ভাগ ভাগ ধান কাটা হয়নি। ৩০ হাজার হেক্টরের মতো জমির ধান জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে। কিন্তু প্রশাসন বলছে ৫০-৬০ ভাগ ধান কাটা হয়েছে, জলাবদ্ধতায় নষ্ট হয়েছে অল্প জমির ধান। মাঠের সঙ্গে প্রশাসনের কোনও প্রতিবেদনেরই মিল নেই। এবার হাওরের কৃষক বিরাট ক্ষতির মুখে পড়েছেন।”

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক বলেন, টানা বর্ষণে প্রতিটি হাওরের পাকা অবশিষ্ট ফসল ঝুঁকিতে আছে। কৃষকরা চেষ্টা করছেন। ক্ষেতে পানি থাকায় হারভেস্টার যন্ত্র না নামায় ধান কাটা বিলম্বিত হচ্ছে।

তবে এর মধ্যে প্রায় অর্ধেক জমির ধান কাটা হয়ে গেছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *