মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

কক্সবাজার মহেশখালী থেকে।
কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়া ও সোনারপাড়ার পশ্চিম বিল এলাকা।
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে অবস্থিত সোনারপাড়া এসপিএম প্রকল্প সরকার ও দেশের উন্নয়নের এক গুরুত্বপূর্ণ ধারা হিসেবে বিবেচিত।
তবে অত্যন্ত পরিতাপের বিষয়, প্রকল্পটির কোনো কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বর্ষা মৌসুমে বর্জ্যতেল ছড়িয়ে পড়ে আশপাশের জমি ও জলাশয়ে।
এর ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন এলাকার সাধারণ কৃষক, মাছ চাষি ও পান চাষিরা। ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মাছের ঘের ও পান বরজের উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে।
তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারের সংশ্লিষ্ট দফতর ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ,
ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হোক, এবং
এসপিএম প্রকল্পের বর্জ্যতেল নিষ্কাশনের জন্য ড্রেন বা পাইপলাইনের মাধ্যমে সরাসরি নদীতে নির্গমনের ব্যবস্থা করা হোক।
এতে প্রান্তিক জনগোষ্ঠী এ মহামারী থেকে রক্ষা পাবে এবং আবারও কৃষি ও জীবিকার চাকা সচল হবে।