মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জ শিবালয় উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীমের বিরুদ্ধে মানিকগঞ্জ-০১ আসন জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিকের ভাই আব্দুর রফিক মিয়া পান্নুর দায়ের করা “মিথ্যা মামলার প্রতিবাদে ৭ ই অক্টোবর মঙ্গলবার সকালে শিবালয় উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আবদুল আলিম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। ঐ সময় থেকে এ পর্যন্ত রাজনৈতিক প্রতিপক্ষ ও জামায়াতপন্থী আমার চাচাতো ভাইদের হাতে বারবার নির্যাতনের শিকার হয়েছি। এখন তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে এবং তারা আমাদের সম্পত্তি জোর করে দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে আব্দুল আলিম আব্দুর রফিক মিয়া পান্নুর বিরুদ্ধে আরো বিভিন্ন অভিযোগ তুলে ধরে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হয়রানি কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল আলিমের পরিবারের সদস্য সহ উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইদুর রহমান, মহাদেবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইজুদ্দিন,যুবদলের সহ-সভাপতি আক্কাস আলী, মহাদেবপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব উদ্দিন, শাবানা,মলি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।