মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

পটুয়াখালী (প্রতিনিধি):
২০২৩ সালের ৮ই ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল।
দুই বছর পর, ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সাইদুর রহমান জুয়েল।
সোমবার রাত ৯টায় দুমকী প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন—
তার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রনোদিত।
ডেপুটি রেজিস্টার জানান, তিনি কখনো কোন পরীক্ষার প্রশ্নপত্র ছবি তোলেননি, বাইরে পাঠাননি, কিংবা এ সংক্রান্ত কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।
পরীক্ষা চলাকালীন তিনি নির্ধারিত কেন্দ্রের দায়িত্ব পালন করেছিলেন এবং কেন্দ্র পরিবর্তনের বিষয়টি প্রশাসনিক, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।
তিনি আরও বলেন—
দুই বছর আগে অনুষ্ঠিত এই পরীক্ষায় কোনো অভিযোগ বা প্রমাণ কোথাও উপস্থাপিত হয়নি।
পরীক্ষায় তার পরিচিত বা আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেননি।
ডেপুটি রেজিস্টার জুয়েল দাবি করেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের পেছনে যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটন করুক।#