মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

গাজীপুরে তুহিন হত্যার আসামীদের শাস্তি ও প্রশাসনের ভুমিকা নিয়ে ‘দুটি কথা’

মো: জিল্লুর রহমান : / ৩৭১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

 

গত ৭ আগষ্ট বৃহষ্পতিবার ২০২৫ইং তারিখ সন্ধ্যা ৭টায় জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর জেলা প্রতিনিধি মো: আসাদুজ্জামান তুহিনকে স্থানীয় চাঁদাবাজ ও কুখ্যাত সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো চাপাতি দ্বারা হাজারো জনতার মাঝে প্রকাশ্যে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। এই হত্যার প্রতিবাদে এবং বিচারের জন্য সারাদেশব্যাপী মানববন্ধন করেছেন সকল প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়া এবং সকল প্রকার অনলাইন নিউজ, ইউটিউব ও ফেসবুক কন্টেইন ক্রিয়েটররা।

প্রতিবাদকারীদের মুখের ভাষা ছিল একটাই সাংবাদিক মো: আসাদুজ্জামান তুহিন হত্যার সঠিক বিচার দ্রুত কার্যকর করতে হবে। এই হত্যাকান্ডের বিচার চেয়ে শুধু সংবাদকর্মীরাই যে অংশ গ্রহন করেছেন তা নয়। সারাদেশের মানববন্ধনকালে সাংবাদকিদের পাশে ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী, ছাত্রসমাজসহ সাধারণ জনগণ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। কিন্তু মো: আসাদুজ্জামান তুহিনকে হত্যার ৬দিন অতিবাহিত হওয়ার পরও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে আজও কেন মূল পরিকল্পনাকারীদের নাম প্রকাশ করতে পারছেন না কেন? যদিও মিডিয়ার চাপে পরে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে সনাক্ত করার পর ৭জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করার পর প্রেস ব্রিফ্রিং করেছেন জিএমপি কমিশনার ড.নাজমুল করিম খান। উক্ত ৭জন আসামীকে গ্রেফতার করে দেখানোর বাহবা অর্জনের পুরস্কারও প্রদান করেছেন জিএমপি কমশিনার।

নিহত সাংবাদিক মো: আসাদুজ্জান তুহিনের পরিবার এবং মিডিয়া মহলের নেতৃবৃন্দরা কিন্তু অধির আগ্রহে অপেক্ষায় আছেন কখন হত্যার মূল পরিকল্পনাকারীদের পর্দার আড়াল থেকে জনসম্মুখে উপস্থিত করার জন্য। কিন্তু প্রশাসনের দৃষ্টিভঙ্গির ভিন্নতা দেখা যাচ্ছে বলে মনে করছে সাধারণ জনগন ও সংবাদ পত্র কর্তৃপক্ষ এবং সাংবাদিক মহল। নিহত সাংবাদিক মো: আসাদুজ্জামান তুহিনকে হত্যার মধ্যদিয়ে সংবাদকর্মীদের মাঝে আতংক সৃষ্টির একটা বিশেষ কোন স্বার্থ রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে মিডিয়া মহলে। যার বাস্তব উদাহরন দেওয়া যায় সারা দেশে মানববন্ধনকারীদের বক্তব্যের ভাষা থেকে। তুহিন হত্যাকান্ডের পিছনে কার কার কালোহাত রয়েছে তা জানতে চায় জাতি। হয়তোবা কোন এক সময় এই জঘন্য হত্যাকান্ডের বিচার হবে কিন্তু আমরা কখনোই একবারও কেউ কি ভেবেছি যে, তার পরিবার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কখনোই এই ক্ষতির একবিন্দুও পূরন করতে পারবো না। তার কারন যার সন্তান হারায় সেই জানে সন্তান হারানোর বেদনা, যার স্বামী হারায় সেই জানে সংসার চালানোর কষ্ট।

আপনজন হারানোর ব্যাথা অন্যরা কিছুটা অনুভব করতে পারে পুরোটা নয়। তাই দেশ ও জাতির নিকট বিশেষ অনুরোধ করব যেন কিছুটা মানবিক ও সামাজিক ভূমিকা পালনের জন্য। নিহত তুহিনের ঘরে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। সহকর্মী বা বন্ধু হিসেবে যদি আমরা তার অসহায় পরিবারে পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তো জাতির নিকট একটু হলেও সহানুভুতির নমুনা দেখাতে পারবো। তাই বলছি প্রিয় সহযোদ্ধাবৃন্দ শুধু তুহিন নয় ইতিপূর্বে যে সেকল সহকর্মী হারিয়েছি অথবা আগামীতে যদি কোন ভুলের কারনে কাউকে এই মহান পেশায় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন হারাতে হয় তাহলে যেন আমরা একে অপরের পাশে শক্তিশালী সহযোদ্ধা হিসেব পাশে দাঁড়াতে পারি তার জন্য আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। আর আমাদের এই একত্র হওয়ার জন্য একমাত্র পথ সারা দেশের যত প্রেসক্লাব বা সাংবাদিক সংগঠন রয়েছে সে সকল সংগঠনের প্রধানদের ঐক্যবদ্ধ হতে হবে। তবেই আমরা যেকোন সন্ত্রাসী মোকাবেলায় সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আসুন আমরা হারিয়ে যাওয়া বন্ধু তুহিনের এই অনাকাঙ্খিত চলে যাওয়া থেকে শিক্ষা নেয়।

পরিশেষে বলতে চাই, মিডিয়াতে আমরা যারা কাজ করি কখনোই নিজেকে ছোট ও ভীতু মনে করবো না। একে অপরের সাথে হাতে হাত রেখে আগামীর পথ চলার অঙ্গীকার নিয়ে নতুন করে দেশ গড়ার প্রত্যয়ে সততার সহিত অর্পিত দায়িত্ব পালন করি। আর এই মাহান দায়িত্ব পালন করতে অবশ্যই প্রশাসনের সার্বিক সহযোগিতা, রাজনৈতিক মহলের সহযোগিতা, সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধতা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি এবং আমরা যদি স্বনির্ভর দেশ ও জাতি তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদের সকলকেই একই পথে চলতে হবে বলে আমি মনে করি।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *