মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

মোঃ হাফিজুর রহমান, মধুপুর প্রতিনিধি :
টাঙ্গাইল মধুপুরে দুর্বৃত্তরা একরাতেই কেটে নষ্ট করে চার হাজারের বেশি আনারস। টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গুবদিয়া ওগা বাড়ি এলাকার আনারস বাগানে দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটেছে। কেটে নষ্ট করে ফেলে তার উৎপাদিত ফসল।
এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল মজিদ দাবি করেন, পুরোনো শত্রুতার জেরে গত (১৮ জুন ২৫) রাতের কোনো এক সময়ে তার আনারস বাগানে ঢুকে দুর্বৃত্তরা নির্বিচারে আনারস কেটে আনারসের ব্যাপক ক্ষতি করেন। এতে প্রায় চার হাজারেরও বেশি আনারস নষ্ট হয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, এটি এক ধরনের পরিকল্পিত ক্ষতি যা একজন কৃষকের বছরের পরিশ্রমের ওপর সরাসরি আঘাত।
আসন্ন বাজার মৌসুমের আগে এভাবে ফসলের ক্ষতি হওয়ায় আর্থিকভাবে বড় ধাক্কায় পড়েছেন মজিদ সাহেব।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান জানান তিনি।