মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

রিপোর্টঃ আমির হোসেন
দীর্ঘদিন যাবত অবৈধ গ্যাস সংযোগ রমরমা ব্যবসা করেছে স্থানীয় কতিপয় কিছু ব্যক্তিরা ।সোমবার (১৯ মে/২৫)দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পি এল সি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সংযোগ কারীদের জরিমানা করেন বলে জানা যায়।
নারায়ণগঞ্জের বন্দর থানাধিন মদনপুর ইষ্ট টাউন আবাসিক প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার অফিসের পাশের হইতে কয়কশত আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে মদনপুর ইষ্ট টাউন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে অভিযান চালায় তিতাস অফিসের কর্মকর্তা কর্মচারী ও রাইজার টিমের শ্রমিক এবং পুলিশ।
এসময় ৩ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় তিন শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তিতাসগ্যাস কর্তৃপক্ষ । জব্দ কৃত করা হয় বিপুল পরিমাণ পাইপ,রাইজার ও ২ টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর।
পুণরায় অবৈধ সংযোগ স্থাপন বন্দে অবৈধ সংযোগের স্থলগুলো সিলগালা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষের নির্দেশনা ।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির অবৈধ গ্যাস সংযোগকারি একজনকে দশ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িমানা আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই ইদ্রিস, প্রকৌশলী শাহ্-আলম রনি এবং গ্যাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। তিতাস গ্যাসের কর্মকর্তারা জানিয়েছেন সরকারি নির্দেশনা মোতাবেক রূপগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে বেকারী মুড়ির কারখানা রেষ্টুরেন্ট এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে গত কয়েক দিন পূর্বে।নিয়মিত বন্দর আড়াইহাজার, সোনারগাঁ ও মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার বিভিন্ন স্থানের অবৈধভাবে সংযোগ নিয়ে চুনাপাথর ও ঢালাই কারখানা রেষ্টুরেন্ট বেকারি মিষ্টির কারখানা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং এই অভিযোগ চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।