মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

অনলাইনে কেনাকাটায় আগ্রহী ৬৬% মানুষ

রিপোর্টার নাম / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রাদুর্ভাবে মানুষের জীবনযাত্রার পাশাপাশি লেনদেনের ধরনেও পরিবর্তন এসেছে। পণ্য অথবা সেবা কিনতে নির্ভরতা বাড়ছে ই-কমার্স সাইটগুলোতে। লেনদেন করতে ব্যাংকে যেতে চান না ৯৬ শতাংশ মানুষ। তবে মানুষের এমন চাহিদা পূরণে প্রস্তুতি নেই অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। হিসাব বলছে, ৬৬ শতাংশ মানুষ এখন অনলাইনে কেনাকাটায় আগ্রহী। সহজ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আছে এমন সব ব্র্যান্ডের প্রতি ঝুঁকছে ৮১ শতাংশ ক্রেতা। গবেষণা প্রতিষ্ঠান রিসার্জেন্ট বাংলাদেশ ইনিশিয়েটিভ ও ডেলোয়েট’র গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

দক্ষিণ এশিয়ার জন্য ডেলয়েট ইন্ডিয়ার আর্থিক পরিষেবা শিল্প নেতা সঞ্জয় দত্ত বলেন, ভোক্তাদের আচরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। সশরীরে শপিংয়ে না গিয়ে অনলাইনে কেনাকাটায় উলেস্নখ করার মতো পরিবর্তন এসেছে। শুধু কেনাকাটা নয়, মহামারির এই সময়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অর্থ লেনদেনও বেড়েছে অন্য যে কোনো সময়ের চেয়ে। জরিপ বলছে, টাকা জমা কিংবা তোলাসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা ডিজিটাল মাধ্যমে পেতে চান ৯৬ শতাংশ ব্যাংক গ্রাহক। ফলে ব্যাংক এবং গ্রাহক উভয়পক্ষেরই সাইবার নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান বিকাশের চেয়ারম্যান শ্যামেরান আবেদ বলেন, কোনো ধরনের পাইলটিং, ক্যাম্পেইন ও বহন করা ছাড়াই জুলাই মাসে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের সাত লাখ গ্রাহক বিকাশের মাধ্যমে কিস্তি পরিশোধ করেছে। এখন ডিজিটাল লেনদেন বেশি নির্ভরযোগ্য মনে করছে মানুষ। আমি মনে করি এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এবিবি চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার বলেন, গত দুই মাসে বেসরকারি ব্যাংকগুলো গ্রাহককে ডিজিটাল লেনদেনে উৎসাহ দেওয়ার পাশাপাশি শারীরিকভাবে ব্যাংকে যেতে নিরুৎসাহী করেছে। এটা খুবই ভালো সংকেত। তবে ঝুঁকি হচ্ছে সাইবার নিরাপত্তা ও জালিয়াতি রোধে আমাদের অনেক উদ্যোগ নিতে হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব কেটে গেলে এই চ্যালেঞ্জ আরও বৃদ্ধি পাবে। বিশ্লেষকরা বলছেন, এমন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে না পারলে ছিটকে পড়তে পারে অনেক প্রতিষ্ঠান। সেই সঙ্গে পুঁজিবাজারেও ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নিয়ে আসার প্রস্তাব উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আফতাবুল ইসলাম বলেন, কোভিড পরবর্তী পরিবর্তনগুলো বাস্তব এবং আর্থিক পরিষেবাকে ডিজিটালাইজেশনের দিকে অগ্রসর হতে হবে প্রক্রিয়াটিতে কোনো বিলম্ব না করেই। কারণ, দিন যাবে আর গ্রাহকের লেনদেন সংক্রান্ত আচরণ পরিবর্তন হবে।

মাস্টার কার্ড ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, কোভিড-১৯ আমাদের দৈনন্দিন জীবনের সবকিছুতেই প্রভাব ফেলেছে। আমরা দেখেছি এই করনাকালে কন্টাক্টলেস লেনদেনের প্রতি সাধারণ মানুষ ঝুঁকে পড়েছে। বিশ্বব্যাপী দেখা গেছে কন্টাক্টলেস পেমেন্ট ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। বাংলাদেশে তার ব্যতিক্রম না। আমরা সবাই জানি কোভিড-১৯ এর আগেই বাংলাদেশে অনলাইন লেনদেন-ডিজিটাল লেনদেন ছিল ১০-১২ শতাংশ, যা তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু এই করনাকালে বেড়ে হয়েছে প্রায় ৩০ শতাংশ। কিছু কিছু ই-কমার্স সাইটে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত লেনদেন বেড়েছে। বিভিন্ন ব্যাংকের ডিজিটাল-অনলাইন লেনদেনও প্রায় ৩৫ শতাংশে গিয়ে পৌঁছেছে, যা আগে ১০ শতাংশ ছিল।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *