মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

বিতর্কিত জমিতে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্মাণাধীন বিদ্যালয়, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও কাজ চলমান।

সাদেকুল ইসলাম । / ৪১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) এর বিরুদ্ধে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বিদ্যালয় নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জরুন এলাকায় পৈতৃক সম্পত্তির ওপর জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।
আদালত সূত্রে জানা যায়, গাজীপুর জেলার মিরপুর মৌজার ৬ শতাংশ জমি, যার সিএস খতিয়ান ৬৪ এবং এসএ খতিয়ান ১৮৫, দীর্ঘদিন ধরে ভোগ দখলে ছিলেন আব্দুল গফুর গং। তবে পরবর্তী আরএস রেকর্ডে জমিটি বাংলাদেশ সরকারের খাস খতিয়ানভুক্ত দেখানো হয়,পৈতৃক সম্পত্তি সরকারের নামে রেকর্ড হওয়াকে ভুল দাবি করে রেকর্ড সংশোধনের জন্য গাজীপুর জেলা জজ আদালতে মামলা দায়ের করেন আব্দুল গফুর গং। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
এদিকে মামলাধীন জমির ওপর বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেয় গাজীপুর সিটি কর্পোরেশন। ইতোমধ্যে সেখানে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ও স্থাপনা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিজেদের মালিকানাধীন দাবি করা সম্পত্তির ওপর বিদ্যালয় নির্মাণ বন্ধে পুনরায় আদালতের শরণাপন্ন হন গফুর গং। আদালত বিষয়টি আমলে নিয়ে উক্ত জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের সেই আদেশ উপেক্ষা করেই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে গাসিক।
সরেজমিনে গিয়ে অনুসন্ধান টিম দেখতে পায়, বিতর্কিত জমিতে বিদ্যালয়ের নির্মাণকাজ চলমান রয়েছে। স্থানীয়দের ভাষ্য, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কাজ বন্ধের কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
এ বিষয়ে কথা হলে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা নাজরাতুন নাঈম অনুসন্ধান টিমকে বলেন, আমরা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের কপি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো,একই ধরনের বক্তব্য দেন গাসিকের প্রকৌশলী তাকের। তিনি বলেন, আদেশের কপি অফিসিয়ালি হাতে এলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,তবে অনুসন্ধানে জানা যায়, চলতি মাসের শুরুতেই আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের কপি গাজীপুর সিটি কর্পোরেশনে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, ভুক্তভোগী আব্দুল গফুর অভিযোগ করে বলেন, নিজের শেষ সম্বলটুকু রক্ষায় আদালতের আদেশের কপি হাতে নিয়ে তিনি গাজীপুর সিটি কর্পোরেশন ও আঞ্চলিক কার্যালয়ের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি আরও জানান, নিকটস্থ কোনাবাড়ী থানায় গিয়েও কোনো আইনগত সহায়তা পাননি।
স্থানীয় সূত্রে জানা যায়, জন্মসূত্রে দীর্ঘদিন ধরে জরুন এলাকায় বসবাস করে আসছেন গফুর ও তার পরিবার। ভূমি রেকর্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের ভুলের কারণে আজ তারা নিজেদের পৈতৃক ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে—আদালতের আদেশ বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় পাবে ন্যায়বিচার?

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *