মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

খুলনা রূপসা উপজেলা ৫ নং ঘাট ভোগ ইউনিয়নের বিএনপির সংগ্রামী নেতা ও ২ নং সার্চ কমিটির অন্যতম সদস্য দুর্দিনের কান্ডারী কর্মী বান্ধব নেতা এবং আসন্ন ৫ নং ঘাট ভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিকাইল বিশ্বাস তিনি তার প্রাণপ্রিয় রূপসা উপজেলার ৫ নং ঘাট ভোগ ইউনিয়ন বাসী সহ
দেশবাসীর সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। আমি পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি ঈদ-উল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
তিনি আরো বলেন, পুরো দেশজুড়ে সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
পবিত্র ঈদ-উল আজাহার দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাংলাদেশ সহ সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও “ঈদ মোবারক”। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।