মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:মোঃ জাহিদুল ইসলাম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সবুজ মাতবর এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবসেবা। এই শিক্ষা ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।
তিনি আরও বলেন, একজন সাধারণ মানুষ ও সমাজসেবক হিসেবে তিনি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চান এবং আশুলিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যেতে চান।
মোঃ সবুজ মাতবর সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।