মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইয়ারপুর ইউনিয়নসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মোঃ রায়হান আহমেদ বাবু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা দেয়। ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।”
তিনি ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক।”