মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

আল মাহমুদ নিজেস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এস এম আঃ রাজ্জাক মিঠু।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদ ত্যাগ, সহমর্মিতা, মানবতা, ভ্রাতৃত্ববোধ ও আত্মত্যাগের মহান শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানির যে আদর্শ, তা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা অত্যন্ত প্রয়োজন। ঈদুল আযহার শিক্ষা আমাদের সব ধরনের বিভেদ ও হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে শেখায়। বিশেষ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত রয়েছে।এস এম আঃ রাজ্জাক মিঠু বলেন, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সবসময় জনগণের পাশে থেকে দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। দলের ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্ত দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দেবে।তিনি আরও বলেন, “পবিত্র ঈদ উল আযহার আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। দেশ ও জাতির কল্যাণে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং বাংলাদেশকে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিন।”উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, “ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা যেন একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি। পবিত্র ঈদ উল আযহার শিক্ষা আমাদের সেই পথেই পরিচালিত করুক।”পরিশেষে তিনি ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আবারও আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
শুভেচ্ছান্তে
এস এম আঃ রাজ্জাক মিঠু
সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক
৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি
উল্লাপাড়া উপজেলা।