মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

৩৭ নং ওয়ার্ডসহ গাজীপুর মহানগরীর সকল মুসলিম উম্মা ও শ্রমিক ভাই বোনদের পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সাবেক আহবায়ক ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোলাইমান সরকার। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক বাণীতে এই শুভেচ্ছা জানান।
বাণীতে আরও বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড ও গাজীপুরসহ দেশের সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক ঈদ মোবারক,,।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করে থাকি।
এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।
আরও জানাই আমাদের গাজীপুর একটি রপ্তানি কারক গার্মেন্টস শিল্প এলাকা, এখানের লক্ষ লক্ষ শ্রমিক ভাই বোন কাজকরে জীবিকা নির্বাহ করে থাকেন।
আমি সকল বৃত্তশালীদের অনুরোধ করছি এই গার্মেন্টস শ্রমিক ভাই-বোনদের পাশে থাকবেন এবং পশু কোরবানির গোশত সবার মাঝে বিলিয়ে দিবেন।
তাদের দুর্দশা কথা মনে করে তাদের পাশে থাকবেন আমরাও থাকবো ইনশাল্লাহ। আর যেই শ্রমিক ভাইবোনরা গ্রামে আত্মীয় স্বজনের সাথে ঈদ পালন করবে, আপনারা সাবধানে ও নিরাপদে যাবেন ও আসবেন এই দোয়া ও শুভকামনা জানাইয়া, আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা “”ঈদ মোবারক”” ঈদ মোবারক”” ঈদ মোবারক”‘।