
জেলা পরিষদ, শেরপুরের উদ্যোগে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ২১ জন উপকারভোগীর মাঝে মোট ১ লাখ ৬৪ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তন ‘নিসর্গে’ আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদ, শেরপুরের মান্যবর প্রশাসক জনাব এবিএম মামুনুর রশিদ পলাশ। এ সময় তিনি বলেন, শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জনাব নাজমুল হাসান। তিনি বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাদের সামগ্রিক চাহিদা পূরণে যথেষ্ট নয়, তবে জেলা পরিষদ পরিবার সবসময় আপনাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তার ধারা অব্যাহত থাকবে।
এ সময় জেলা পরিষদ, শেরপুরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।