1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাজু

স্টাফ রিপোর্টার :
  • Update Time : Tuesday, June 9, 2026,
  • 54 Time View

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় সোনাই তুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী প্রদান করেছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী সমাজসেবক সাজু।মঙ্গলবার (৯ জুন )দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা রহিমা আক্তারের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট, বলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতালেব সরকার, প্রবাসী সাজুর ভাতিজা ও বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সবুজ মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলীমজনু বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থতা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য প্রয়োজন খেলার সামগ্রী প্রদান করায় দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাজুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ