1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

দেবিদ্বার গুনাইঘরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ পেলেন শতাধিক রুগী

শাহ সাহিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 9, 2026,
  • 60 Time View
কয়েক মাস ধরে দুই চোখ দিয়ে পানি ঝরছে করিমন বানুর (৬৫)। স্বামীর মৃত্যুর পর আর বিয়ে করেননি। বড় ভাইয়ের পরিবারেই তার বসবাস। কোনো সন্তানও নেই। বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের খবর পেয়ে তিনি সেখানে যান। চিকিৎসাসেবা নিয়ে ফেরার পথে তিনি বলেন, “কয়েক মাস ধরে চোখে প্রচণ্ড জ্বালাপোড়া করছে। ড্রপ দিয়েও কাজ হচ্ছিল না। ডাক্তার চোখ পরীক্ষা করে ওষুধ দিয়েছেন। ওষুধও বিনা মূল্যে পেয়েছি।”
কুমিল্লা দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের হাজী ছায়েদ আলী সরকার বাড়িতে  দিনব্যাপী বিনা মূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। গুনাইঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম ও সৌদি প্রবাসী জুয়েল সরকারের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক মানুষ চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ গ্রহণ করেন।
ক্যাম্পটির ব্যবস্থাপনায় ছিল বেসরকারি প্রতিষ্ঠান এসএ স্যান্ড ওয়াশ প্লান্ট। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কার্যক্রমে রোগীদের প্রথমে ক্রমিক নম্বর দিয়ে নির্ধারিত কক্ষে পাঠানো হয়। সেখানে টেকনিশিয়ান ও রিফ্রেকশনিস্টরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র দেওয়া হয় এবং নির্ধারিত বুথ থেকে রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা এবং কালের কণ্ঠের কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহিন আলম।
ক্যাম্পে বিভিন্ন দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান, ডা. মো. হারুন অর রশিদ, শাহাদাত হোসেন, জালাল উদ্দিন, রুবেল হোসেন, আব্দুল হান্নান, ইসমাইল জলিল ও দুলাল মিয়াসহ অনেকে।
আয়োজকেরা জানান, ক্যাম্প সম্পর্কে স্থানীয় লোকজনকে অবহিত করতে দুই দিন আগে থেকে মাইকিং করা হয়। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। চশমাজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যাই ছিল বেশি। এ ছাড়া মাথাব্যথা, চোখব্যথা, চোখ দিয়ে পানি পড়া এবং নেত্রনালির সমস্যায় ভোগা অনেক রোগীও সেবা নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৫০ জন রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
ওষুধ ও চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন আয়শা বেগম (৪৫)। তিনি বলেন, “কোনো টাকা ছাড়াই চিকিৎসা করাতে পেরেছি। আবার ওষুধও পেয়েছি। এতে অনেক উপকার হয়েছে।”
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ