1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

মুসল্লিদের দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে রাস্তা মেরামত করলেন যুবদল নেতা মোহাম্মদ আলী

অলিদুর রহমান অলি:
  • Update Time : Monday, June 8, 2026,
  • 127 Time View
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কড়ইতলা জামে মসজিদ সংলগ্ন সড়কটি অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের চলাচলের দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষাকালে কাদা ও পানিতে রাস্তা ডুবে যাওয়ায় মুসল্লিদের মসজিদে যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হতো। বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদের জন্য পরিস্থিতি ছিল আরও কষ্টকর।
এমন পরিস্থিতিতে এলাকাবাসী ও মুসল্লিদের দুর্ভোগের কথা বিবেচনা করে মোহাম্মদ আলী নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
মোহাম্মদ আলী বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। কড়ইতলা জামে মসজিদে আসা মুসল্লিরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন। তাদের কষ্টের কথা চিন্তা করেই আমি নিজ উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যেতে চাই।
স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা জানান, জনস্বার্থে গৃহীত এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তারা আশা প্রকাশ করেন, রাস্তা সংস্কারের ফলে মসজিদে যাতায়াত সহজ হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে।
এলাকাবাসীর মতে, জনদুর্ভোগ নিরসনে মোহাম্মদ আলীর এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের অন্যান্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ