1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

নফস যখন রিজিকের ভয় দেখায়

শের ই গুল
  • Update Time : Wednesday, April 15, 2026,
  • 188 Time View

নফস যখন রিজিকের ভয় দেখায়
শের ই গুল

নফসের বড় একটি দোষ হলো; সে রিযিক নিয়ে অতি মাত্রায় চিন্তিত থাকে, অথচ আল্লাহ তা’আলা স্বয়ং বান্দার রিযিকের নিশ্চয়তা দিয়েছেন।অন্যদিকে, ফরজ আমলগুলো আদায় করা একান্তই বান্দার দায়িত্ব। এটি এমন এক ঋণ যা অন্য কেউ শোধ করতে পারবে না। আশ্চর্যের বিষয় হলো, এই প্রধানতম দায়িত্বের ব্যাপারেই নফস সবচেয়ে বেশি গাফেল!এর প্রকৃত চিকিৎসা হলো, আমাদের অন্তরে এই দৃঢ় বিশ্বাস লালন করতে হবে যে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই আমাদের রিযিকের জোগান দেবেন।

আল্লাহ তাআলা বলেন,“আল্লাহ সেই সত্তা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের রিযিক দান করেছেন।” (সূরা আর-রুম: ৪০)সৃষ্টি করার ক্ষেত্রে তিনি যেমন কারো মুখাপেক্ষী নন, তেমনি রিযিকের ব্যবস্থা করার ক্ষেত্রেও তিনি কারোর মুখাপেক্ষী নন।

বিখ্যাত বুযুর্গ হাতিম আল-আসম (রহ.) বলেন:প্রতিদিন সকালে শয়তান আমার মনের ভেতর কুমন্ত্রণা দিয়ে বলে,“আজ তুমি কী খাবে? কী পরবে? কোথায় থাকবে?”তখন আমি তাকে কড়া জবাব দিয়ে বলি,
“আমি মৃত্যু খাব (মৃত্যুর স্বাদ নেব), কাফন পরব, আর কবরে বাস করব!”যে ব্যক্তি আখিরাতকে চূড়ান্ত গন্তব্য হিসেবে সামনে রাখে, তার কাছে দুনিয়ার অভাব আর দুশ্চিন্তা তুচ্ছ হয়ে যায়। পক্ষান্তরে, যে কেবল দুনিয়ার রিযিক নিয়েই ব্যতিব্যস্ত থাকে, সে তার জীবনের মূল উদ্দেশ্য (আল্লাহর ইবাদত) ভুলে বসে।

আল্লাহ তা’আলা আমাদেরকে নফসের চক্রান্ত থেকে হেফাজত করুন। আমাদেরকে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুলের তাওফিক দান করুন। আমিন
সূত্র: উয়ুবুন নফস — আবু আব্দুর রহমান আস সুলামি রহ.

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ