1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

টঙ্গীতে জামায়াতে ইসলামের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

অলিদুর রহমান অলি:
  • Update Time : Saturday, March 7, 2026,
  • 68 Time View
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ১৬ রমাদান আছরের পর টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমীর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক ফখরুল আলম সিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আফজাল হুসাইন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা জীবনের ঝুঁকি নিয়ে রোদ, ঝড় ও বৃষ্টি উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেন। অনেক সময় নানা বাধা-বিপত্তির কারণে প্রকৃত সত্য সংবাদ প্রকাশ করা সম্ভব হয় না। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে সত্য সংবাদ প্রকাশ করতে পারবেন। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাযী খলিলুর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল এবং এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার গাজী মামুনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ। দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ