মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

কাঁচা মরিচের কড়া ঝাল

রিপোর্টার নাম / ৩১৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক :বন্যা ও বৃষ্টিতে মরিচের খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এজন্য রান্নার অপরিহার্য এ পণ্যটির দামও ব্যাপক চড়া। রাজধানীর বিভিন্ন বাজারে ২০০-২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ব্যবসায়ীরা বলছেন, এবার দীর্ঘ সময় ধরে বন্যা হয়েছে। এর সঙ্গে দেশের সব অঞ্চলেই বৃষ্টিও হয়েছে অনেক। এতে অর্ধেকের বেশি মরিচের খেত নষ্ট হয়ে গেছে। তারা বলছেন, খেতে পানি জমে মরিচ গাছ পচে যাওয়ার কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমেছে। যে কারণে মরিচের দাম বেড়ে গেছে।

বুধবার কারওয়ানবাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা কাঁচা মরিচের পোয়া (২৫০ গ্রাম) ৪০ থেকে ৫০ টাকা বিক্রি করছেন। বাজারটিতে ৫০ টাকা পোয়া কাঁচা মরিচ বিক্রি করা আলী বলেন, ‘বন্যা আর বৃষ্টি মরিচের খেত খেয়ে (নষ্ট করা) ফেলেছে। প্রায় সব অঞ্চলেই মরিচের খেতে পানি জমে গাছ পচে গেছে। এতে স্বাভাবিকভাবেই বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। আর সরবরাহ কমলে দাম বাড়বে এটাই স্বাভাবিক।’ তিনি বলেন, আড়তে আসা চাষিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, অর্ধেকেরও বেশি খেতে পানি জমে মরিচের গাছ পচে গেছে। সহসা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম।’ এদিকে, রামপুরা ও মালিবাগ এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৫০-৫৫ টাকা বিক্রি করছেন। খিলগাঁও ও শান্তিনগর বাজারে ৬০ টাকা পোয়া মরিচ বিক্রি হতে দেখা গেছে।

মরিচের এই দামের বিষয়ে রামপুরার ব্যবসায়ী কামাল বলেন, ‘আড়তে এখন মরিচের আকাল। ভালো মানের মরিচ কিনতে আমাদের মতো খুচরা ব্যবসায়ীদের এক প্রকার লড়াইয়ে নামতে হয়। তারপর মাঝে-মধ্যে চাহিদা অনুযায়ী কাঁচা মরিচ কিনতে পারি না।’ তিনি বলেন, ‘ঢাকায় যে কাঁচা মরিচ আসে তার একটা বড় অংশ আসে মানিকগঞ্জ থেকে। শুনেছি মানিকগঞ্জের প্রায় সব মরিচের খেতে পানি জমে বেশ ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গে দীর্ঘ সময় ধরে বন্যা চলছে। বন্যায় প্রায় সব ফসল নষ্ট হয়ে গেছে। মরিচের গাছ পচে গলে গেছে। সবকিছু মিলিয়ে মরিচের দাম বেড়েছে।’

খিলগাঁও থেকে কাঁচা মরিচ কেনা আরিফুল ইসলাম বলেন, ‘অনেক দিন ধরেই কাঁচা মরিচের দাম বেশি। তবে ঈদের পর আরও বেড়েছে। ঈদের আগে ৪০ টাকা পোয়া কাঁচা মরিচ কেনা গেলেও এখন ৬০ টাকা পোয়া কিনতে হচ্ছে।’ তিনি বলেন, কাঁচা মরিচ এমন একটি পণ্য, রান্না করতে গেলে লাগবেই। ফলে দাম যতই হোক মানুষ কাঁচা মরিচ কিনবেই। মালিবাগ হাজীপাড়া বৌ-বাজার থেকে বাজার করা রাবেয়া খাতুন বলেন, ‘বাজারে এখন ৫০ টাকার কমে কাঁচা মরিচের পোয়া পাওয়া যাচ্ছে না। অনেক দিন ধরেই কাঁচা মরিচ এমন চড়া দামে বিক্রি হচ্ছে। আগে এত দীর্ঘ সময় ধরে এত বেশি দামে বিক্রি হতে দেখিনি।’ তিনি বলেন, ‘আগে দেখেছি টানা বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম কিছুদিনের জন্য বেড়ে যেত। বৃষ্টির শেষে আবার দাম কমে যেত। এবার সেই চিত্র নেই। ঈদের পর থেকে ঢাকায় তেমন বেশি বৃষ্টি হচ্ছে না। এরপরও মরিচের দাম কমছে না। সে কারণে বাধ্য হয়ে কাঁচা মরিচ ও শুকনা মরিচ মিশিয়ে রান্না করছি।

সবজিসহ মালিবাগে ভ্যানে কাঁচা মরিচ বিক্রি করা সোহেল বলেন, ‘মরিচের দাম বাড়ার কারণে ক্রেতারা এখন কেনার পরিমাণও কমিয়ে দিয়েছে। আগে যারা এক পোয়া, আধা কেজি করে কিনতেন, তারা এখন ১০০-১৫০ গ্রাম করে কাঁচা মরিচ কিনছেন। আমার নিজের বাসায়ও কাঁচা মরিচ খাওয়া কমিয়ে দিয়েছি।’ এদিকে, বিভিন্ন বাজারের তুলনায় সুপার শপে তুলনামূলক কম দামে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে। স্বপ্নের খিলগাঁও শাখায় গিয়ে দেখা যায়, কাঁচা মরিচের কেজি ১৮৫ টাকা বিক্রি হচ্ছে। মরিচের দামের বিষয়ে শাখার এক বিক্রয়কর্মী বলেন, ‘অনেক দিন ধরেই কাঁচা মরিচের দাম বেশি। আমাদের পক্ষে দাম কমানোর কোনো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে দাম বেঁধে দেয়, আমরা সেই দামে বিক্রি করতে বাধ্য হই।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *