1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেইলিংকালে পর্যটক নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের।

মোহাম্মদ সোহেল :স্টাপ রিপোর্টার কক্সবাজার।
  • Update Time : Tuesday, August 4, 2026,
  • 85 Time View

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসোলিং করার সময় পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে আসামী করা হয়েছে অভিযুক্ত প্রতিষ্ঠান ফ্রাই এয়ার সি স্পোর্টসপ্যারাসেইলিং এর মালিক ফরিদ আহমদসহ ৪ জনকে।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় নিহত সৌভিকের বোন মেধা মৃত্রিকা রায় বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

এদিকে নিহত সৌভিকের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে পর্যটকের মৃত্যুর জন্য প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্বজনরা। তাদের অভিযোগ, অনুমোদনহীন প্যারাসেলিং প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসলেও প্রশাসনের যথাযথ নজরদারি ছিল না।

এতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা না করে প্যারাসেইলিং কার্যক্রম অব্যাহত রাখায় মৃত্যুর মত ঘটনা ঘটেছে বলে জানান তারা৷

সমুদ্র সৈকতের দরিয়ানগরে প্যারালেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনার পর সেই ফ্লাই এয়ার নী স্পোর্টস প্যারাসেইলিয়ের স্থাপনা উচ্ছেদ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এর আগে, শনিবার (১ আগস্ট) দুপুরে দরিয়ানগরে ফরিদ আহমদের পরিচালনাধীন এই প্রতিষ্ঠানের প্যারাসেইলিংকালে সাগরে ছিটকে পড়েন অক্ষর সৌভিক রায়। ঘটনার পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৌভিককে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ