মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুলিশের সাহায্যে উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা। গত মঙ্গলবার (২৫ আগস্ট /২৬) রূপগঞ্জ থানা পুলিশের উপস্থিতি ও সহযোগিতা মাদক দ্রব্য পাচার কারী এবং বিক্রি ও সেবনকারীদের আইনের আওতায় আনা হয়।
মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিম্নোক্ত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
১। মোঃ ইসমাইল হোসেন (৪০)
পিতা: মোঃ শহীদুল্লাহ
মাতা: মোসাঃ আয়েশা বেগম
ঠিকানা: গন্ধবপুর, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
দণ্ড: ৪ (চার) মাস কারাদণ্ড।
২। প্রিয়নার্থ (৪৫)
পিতা: মৃত হারাধন মন্ডল
মাতা: মৃত হেমমালা
ঠিকানা: নারসিংগল, মুরাপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
দণ্ড: ১৫ (পনেরো) দিন কারাদণ্ড।
৩। মোঃ রিফাত প্রধান (২৮)
পিতা: মোঃ মিজানুর রহমান
মাতা: মোসাঃ রেহেনা
ঠিকানা: গন্ধবপুর, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।
৪। মোঃ ফরহাদ (৪৫)
পিতা: মোঃ আলাউদ্দিন
মাতা: মোসাঃ হনুফা
ঠিকানা: গন্ধবপুর, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।
৫। মোঃ আয়নাল (৫৫)
পিতা: মোঃ হাবিবুর রহমান
মাতা: মোসাঃ আমেনা
ঠিকানা: মুড়াপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।
৬। মোঃ শামীম (২০)
পিতা: মোঃ আমজাদ
মাতা: মোসাঃ সালমা বেগম
ঠিকানা: মঙ্গলখালী, মুড়াপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
দণ্ড: ৬ (ছয়) মাস কারাদণ্ড।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন ।