1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

সাভারে ৬ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সবুজ স্টাফ রিপোর্টার
  • Update Time : Wednesday, August 26, 2026,
  • 49 Time View
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার
ঢাকা, ২৬ আগস্ট ২০২৬: ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মোঃ সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানে অংশ নেন।
গ্রেফতার সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার পিপড়াখালী এলাকার মোঃ ফোরকান সিকদারের ছেলে। তিনি বর্তমানে ঢাকার কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার সাব্বিরের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ